প্রকাশের সময়: সোমবার, ২৩ মে, ২০২২ । ১১:৩১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সম্পাদক প্রার্থী রায়হানের পরিচিতি সভা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বেগবানে ঐক্যের আহ্বান জানিয়েছেন হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো. শাহাদাত হোসেন রায়হান । গতকাল (২২ মে) রোববার বাংলাদেশ ছাত্রলীগ, হাজীগঞ্জ ডিগ্রী কলেজে পরিচিতি সভা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো. শাহাদাত হোসেন রায়হান এবং সঞ্চালনা করেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সামির।

কলেজের হলরুমে পরিচিতি সভায় সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো. শাহাদাত হোসেন রায়হান বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয় সু-নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। আর সে কাজটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি ছাত্রলীগের কর্মীদেরকেই বেশি করে করতে হবে।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর পরামর্শ এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের নির্দেশ ছাত্রলীগের প্রতিটি কর্মীকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমুন্নত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা জনগণের মাঝে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই চেতনায় আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করতে নিজ নিজ এলাকায় জনসংযোগ বৃদ্ধি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শাকিল, স্বাধীন, শুভ, মুন্না, নাঈম, জুলকার নাঈম, ফাহিম, মিনহাজ, আব্দুল আউয়াল, তন্ময়, হৃদয়, রাকিব, নাদিম, রিয়াদ হোসেন, মিনাজ, আউয়াল, রাকিব, মাহফুজ, মাছুম বিল্লাহ, মামুন, কাউসার, শামিম, নাদিম, জিহাদ, তাছিন, তালহা, তন্ময়, সমর, নিল সাহা, ইমতিয়াজ, শান্ত, কাদের, আরিফ, সাকিল ও ইয়াসিন প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সমর্থক, কর্মী ও নেতৃবৃন্দরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন