প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ । ৫:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে আন্তঃ প্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আন্তঃপ্রাথমিক সংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাপানিয়া রুশদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল  হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল হোসেন বেপারী, সমাজ সেবক জাফর খান।
অনুষ্ঠানে হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিজি, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য গোপাল, কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইতি ঠাকুর, পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল নাহার, জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিদা আক্তার, মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা আক্তার, উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস বেগম, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, দক্ষিণ আশিকাটি শহীদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা আক্তারসহ প্রতিটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন