প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ । ১:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর সরকারী মডেল উবিতে প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির মতবিনিময়

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির অভিষেক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনিষ্ঠান উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে।

গত ২৬ মে বৃহস্পতিবার সকালে স্কুল অডিটোরিয়ামে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদের সভাপতিত্বে এবং ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতির যুগ্ম-সাধারল সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আরিফ উল্যাহ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাংগঠনিক সম্পাদক শাজাহান মোল্লা, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা যুবলীগ নেতা মিল্টন সরকার, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতি’র সাধারন সম্পাদক ইউসুফ সরকার, যুবলীগ নেতা ওমর খান, শাহাদাৎ খান, হারিছ খান। সাংবাদিক সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ৪ জুন শনিবার স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনিষ্ঠান অনুষ্ঠিত হবে।

যে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক ও ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আরিফ উল্যাহ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. রুহুল আমিন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পী মমতাজ বেগম এমপি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন