প্রকাশের সময়: রবিবার, ২৯ মে, ২০২২ । ৩:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার কামিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

অনলাইন ডেস্ক

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার কামিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে ।

২৯মে (রবিবার) দুপুর সাড়ে ১১টায় কামিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কমকতা মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া।

পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন, মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সিনিয়র প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, প্রভাষক মোহাম্মদুল্লা, প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরিদর্শন কালে পরীক্ষা সু-শৃঙ্খল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাদরাসার অধ্যক্ষকে ধন্যবাদ জানান মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মাদরাসা সূত্রে জানা যায়, বাংলাদেশ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধীন দেশের সকল কামিল মাদরাসায় গত ১৬মে -২০২২ইং তারিখ থেকে কামিল পরীক্ষা শুরু হয়েছে। ২৯ মে-২০২২তারিখে শেষ হয়েছে। এ বছর শাহতলী কামিল মাদরাসা থেকে কামিল ১ম পর্বে কামিল পরীক্ষায় অংশগ্রহন করেন ৯৫জন পরীক্ষার্থী এবং ২য় পর্বে অংশগ্রহন করেন ২শ ৩১জন পরীক্ষার্থী। কামিল পরীক্ষার্থীদের ভাইবা তারিখ পরে জানানো হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন