প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২ । ৩:৫৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

২ জুন বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে এস.আই নুরুল ইসলাম ও বরকত উল্লাহ এবং এ.এস.আই নাঈম ও আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া মিনি হাওড়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. ফারুক পাটওয়ারী (৪৬) ও সুমন বেপারি (২০)কে এক কেজি গাঁজাসহ আটক করেছে।

একই দিনে এস.আই নুরুল ইসলাম, একরামুল হক ও এ.এস.আই নাঈম এবং আমজাদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পৌর এলাকার কাছিয়াড়ায় অভিযান পরিচালনা করা মাদক কারবারি ফয়সাল প্রকাশ বিত্তিক (২৪) কে তিন’শ গ্রাম গাঁজাসহ আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকার পাটওয়ারী বাড়ির মৃত হাজী ইউনুস পাটওয়ারীর ছেলে, অপর মাদক কারবারি হলেন একই ইউনিয়নের বেপারি বাড়ির আশ্রাফ আলী বেপারির ছেলে সুমন বেপারি, অপর মাদক কারবারি হলেন, পৌরসভার সাফুয়া এলাকার আঃ ছালামের ছেলে ফয়সাল প্রকাশ বিত্তিক।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, তিন মাদক কারবারিকে আটক করেছে মাদক আইনে মামলা দায়ের করা আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন