চাঁদপুরে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের বাসিন্দা মনির হোসেন মিজি।
১ লা জুন এক বিবৃতিতে তিনি জানান আমি আমার ব্যবসায়ীক জীবনের প্রায় ১০ বছর যাবত শেয়ার বাজারে ব্যবসা করে আসছি।বিগত কয়েক মাস আগে উক্ত বাজারে ব্যাপক দর পতনের কারনে আমি প্রায় কয়েক লক্ষ টাকার মত আর্থিক লোকসানের মুখে পতিত হই।এত মোটা অঙ্কের আর্থিক লোকসানের কারনে আমি পারিবারিক ও ব্যক্তিগত জীবনে মানসিক ভাবে ভেঙ্গে পড়ি। তাই আবেগ প্রবন হয়ে আমার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ সরকার ও শেয়ার বাজারের সাথে জরিতদের নিয়ে বিভিন্ন কটূক্তি মূলক পোস্ট করি যা আমার করা ঠিক হয়নি। পরক্ষনেই আমির এই নীতিবাচক পোস্ট ডিলেট করে দেই এবং দুঃখ প্রকাশ করি।
আমি আমার এই ভূলের জন্য আওয়ামী লীগ তথা সরকারের কাছে দুঃখ প্রকাশ করছি। এই অনিচ্ছাকৃত ভূলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী।আমি আগামী দিনে এই ধরনের কোন কাজ আর করবো না।
আমি ছাত্র জীবন থেকে অধ্যবধি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি।

অনলাইন ডেস্ক