প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ২:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাফরাবাদ ইমদাদিয়া মাদ্রাসার নতুন শিক্ষা বর্ষ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পুরান বাজার ঐতিহ্যবাহী জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসার নতুন শিক্ষা বর্ষের কার্যক্রম পরিদর্শনে সভাপতির আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর উক্ত মাদ্রাসার সন্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, বিক্রমপুর রি-রোলিং মিল লিঃ, এসকেএইচ বন্দর রিয়েল এস্টেট লিঃ এর চেয়ারম্যান ঢাকা ও বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ লিঃ ঢাকা এর পরিচারক আলহাজ্ব শেখ হারুন-অর-রশিদ মাদ্রাসা প্রাঙ্গনে আসলে প্রথমে শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ- হারুন-অর-রশিদ জানান, অত্র মাদ্রাসার উন্নয়নে আমি সবসময়ই নিজেকে নিয়োজিত রাখবো। এই মাদ্রাসাটি চাঁদপুরে একটি মডেল মাদ্রাসায় দেখতে চাই,আমি যতদিন বেচে থাকবো আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন ।পড়াশুনায়ও আপনারা এগিয়ে যাবেন এই কামনা করছি।
মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিতি ছিলেন, প্রতিষ্ঠানের সাধারন সম্পাক আহছান উল্যাহ আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন, সহ সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন পাটোয়ারী, দিলদার হোসেন খান, কোষাধ্যক্ষ আলহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, সদস্য,আলহাজ্ব রফিক মল্লিক, তনু মোল্লা, শফিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী, সাধারন সম্পাদক হাসান গাজী, বিশিষ্টি ব্যবসাহী হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহম্মেদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন