প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ৩:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিকল্পনা প্রতিমন্ত্রীকে মতলব উত্তর ইউএনও আশরাফুলের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে আগমন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে ‘ফুলেল শুভেচ্ছা’ জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।

শনিবার (৪ জুন) সকালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা সীমানায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রবেশ করার পর গালিমখা বাংলা বাজার এসে পৌঁছলে নবাগত ইউএনও আশরাফুল হাসান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসন মোঃ হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন