শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব এর বর্তমান সভাপতি মনিরুজ্জামান এর জন্মদিনে শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব সদস্যদের অংশ গ্রহনে কেক কেটে শুভেচ্ছা জানান জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দূর্বার নিউজ ২৪ ডটকম” এর সম্পাদক রুহুল আমিন তরুণ, শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তির প্রতিনিধি জসিমউদ্দিন, সমাজকর্মী সাইফুল ইসলাম, আলমগীর হোসেন আলম, শাহ আলম প্রমূখ।
বৃহস্পতিবার দিনভর মুঠোফোন, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেজে লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানান ফুলের শুভেচ্ছায় দিনটি কেটেছে তার। এরপর এদিন রাতে ‘তার বাসায় কেক কাটা হয়। তার শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফুলে ফুলে ভরে ওঠে চারদিক।
এ দিন রাতে কেক কাটা অনুষ্ঠানে তার বন্ধু বান্ধব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় সহ তার দীর্ঘায়ু কামনা করে স্ট্যাটাস প্রদান করেন।

অনলাইন ডেস্ক