প্রকাশের সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ । ১:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের জহিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম ও ভোট গ্রহন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সোমবার (১৫ নভেম্বর) নিবার্চন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে উল্লেখ করা হয়, রিট পিটিশন নম্বর ৭১৪০/২০২১ এর ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন