প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৫ জুয়াড়ীসহ আটক-১২

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ৪জন এবং জুয়া খেলার অপরাধে ৫জনসহ মোট ১২জনকে আটধক করেছে।

৪ জুন শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নিদের্শে তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে দুস্যতা মামলার আসামী মো. হাসান মিজি প্রকাশ হাসানকে আটক করে।
অপর এক অভিযানে এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোগলী এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী জাহাঙ্গীর হোসেনকে আটক করে।

একই সময় এ.এস.আই মো. আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চিরর্কা চাঁদপুর এলাকায় পরিচালনা করে জি-আর মামলার আসামী মো. ওসমানকে আটক করে।  একই দিনে এ.এস.আই মো. শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দায়চারা এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মো. বিল্লাল হোসেনকে আটক করে।

একই সময় এস.আই মো. নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিষকাটালী এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী হোসেন সিকদার(৫০) ও মুন্না (২৫)কে আটক করে।

একই সময় এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দক্ষিণ বিষকাটালী এলাকায় অভিযান পরিচালনা করে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আট করে। তারা হলেন, মো. জাকির হোসেন (৪৫), মো. ওসমান গাজী (৪২), মো. গিয়াস উদ্দিন মিজি (৪৯), মো. মিজানুর রহমান গাজী (৪৫) এবং আবদুল মজিদ মিজি (৬০)।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অপিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিভিন্ন মামলার ৭ আসামী ও জুয়া আইনে ৫ আসামীসহ মোট ১২জনকে আটক করে আদারতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন