প্রকাশের সময়: রবিবার, ৫ জুন, ২০২২ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

প্রিয় চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছে এসএসসি ১৯৮৮’র বন্ধু প্লাটফর্ম বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেল।

রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্যানেলের সদস্যরা উপস্থিত হয়ে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান। জেলা প্রশাসক কামরুল হাসান তখন চাঁদপুরের আটাশিয়ানদের অভিনন্দন জানান।

এ সময় জেলা প্রশাসকের সাথে সকলে পরিচয় হন। কিছু সময় কুশল বিনিময় হয়। জেলা প্রশাসক এই সংগঠন গঠনের উদ্দেশ্য জানতে চান। তখন এই বন্ধু প্লাটফর্ম প্রতিষ্ঠার উদেশ্য সংক্ষিপ্তভাবে তুলে ধরনের সংগঠনের চাঁদপুর জেলার নবনির্বাচিত কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ। বেশ আনন্দঘন পরিবেশে নবাগত জেলা প্রশাসকের সাথে চাঁদপুরের আটাশিয়ান বন্ধুদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জেলা কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহর নেতৃত্বে চাঁদপুর প্যানেলের আরো যারা ছিলেন তারা হলেন : সদস্য আবিদা সুলতানা, উপদেষ্টা সুফিয়ান আহসান, সহকারী কো-অর্ডিনেটর (সদর প্রতিনিধি) নার্গিস স্বপ্না, সহকারী কো-অর্ডিনেটর মুক্তা রহমান, খলিলুর রহমান পোকন, সফিউল্লাহ, সদস্য মেজবাহ সুমন, বদরুদ্দোজা লিটন, অ্যাডঃ নূরুল হক কমল, ইয়াসমিন পারু, মনির হোসেন, নূরজাহান ও টিপু।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন