নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের সিকি কোটি মানুষের মুখপত্র দৈনিক ইলশেপাড় পত্রিকার ১৭তম বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোববার বিকাল ৫টায় পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়ানুষ্ঠানে পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক ইলশেপাড় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাজী হযরত আলী বেপারী, সহ সম্পাদক পীরজাদা মাও মাহফুজ উল্ল্যাহ, মনির হোসেন, সাবেক বার্তা সম্পাদক রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সজীব খান, ডি কে সোলাইমান, বিধান দাস, হাজিগঞ্জ ব্যাুরো হাবিব উল্ল্যাহ, ফরিদগঞ্জ ব্যাুরো নবী নোমান, ফরিদগঞ্জ প্রতিনিধি মনির হোসেন, রুহুল আমিন খান স্বপন, শাহরাস্তি ব্যাুরো নোমান হোসেন আখন্দ, আবু মূসা আল সিহাব, সদর উপজেলা প্রতিনিধি আল আমিন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরজাদা মাওঃ মাহফুজ উল্ল্যাহ।

অনলাইন ডেস্ক