প্রকাশের সময়: বুধবার, ৮ জুন, ২০২২ । ১১:৩০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রেল লাইনের পাশে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে রেল লাইনের পাশে গাছের উপর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন সোনাইমুড়ী গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে কৃষক তাজুল ইসলাম (৫৬)।
৮ জুন বুধবার সকালে হাজীগঞ্জ রেল স্টেশনের পূর্বে কাজিরগাঁও এলাকায় রেললাইনের পাশে একটি গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গামছাবাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। প্রথমে লাশ সনাক্তকরণ করা না গেলেও ফেসবুকের কল্যানে তার পরিচয় নিশ্চিত করা যায়।

সোনাইমুড়ী এলাকার নাছির উদ্দিন বলেন, তাজুলের সংসারের খরচ ও কিস্তির টাকা চালাতে গিয়ে হয়তো আত্মহত্যার পথ বেচে নিতে পারে।

হাজীগঞ্জ থানার (ওসি) তদন্ত ইব্রাহীম খলিল বলেন, তার পরিচয় নিশ্চিত হয়ে জানতে পারলাম সে পারিবারিক কলহ থেকে এ আত্মহত্যার পথ বেচে নেয়। তার পরেও আমরা রেলওয়ে পুলিশের সহযোগিতায় লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন