প্রকাশের সময়: বুধবার, ৮ জুন, ২০২২ । ১২:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শাহরাস্তিতে ইসলামি ছাত্রসেনা’র মানববন্ধন

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : ভারতে বিজেপি নেতার করা প্রিয় নবী (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননায় মুসলিম বিশ্ব সহ সকল মুসলমানদের কলিজায় রক্ত ক্ষরন হচ্ছে তাই আরব এর দেশ গুলির সাথে বাংলাদেশ এর ইসলামিক দল গুলো অবমাননাকর মন্তব্যে কঠিন শাস্তি দাবি তুলছে।
চাঁদপুর শাহরাস্তি থানা বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা সভাপতি খাজা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মাওলানা আনিসুল রহমানের ডাকে নবী প্রেমিক সকল শ্রেনির মানুষ তাদের বিক্ষোভ মিছিলে এসে মানববন্ধন করে তাদের সকলের একটাই দাবি তুলছে মুসলমানদের ইমান প্রিয়নবী মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ও মা আয়েশা রাঃ কে অবমাননাকর মন্তব্যে কঠিন শাস্তি দিতে হবে বিজেপি নেতাদের।
এই মানববন্ধন এ উপস্থিত ছিলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা অধ্যক্ষ রফিক ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা শাহরাস্তি থানা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন, শাহরাস্তি পৌর শাখার সিনিয়র সভাপতি কাজি রুবেল রানা, সাধারণ সম্পাদক শাহ উলি উল্লাহ সুজন আত্তারী, সহ প্রচার সম্পাদক জিলানী আত্তারীসহ স্কুল কলেজ এর অসংখ্য ছাত্র বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন