সজীব খান : চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, চাঁদপুর নৌ পুলিশের এসপি কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর ২শত ৫০ শর্য্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ পৌর মেয়র, বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সদর উপলো পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবুসহ সরকারি সকল দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, চাঁদপুরের শান্তি ও উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা সঠিক ভাবে পরিচালনা করতে হবে, কোন ভাবে যাতে আইনশৃঙ্খলার বেঘাত না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে। মাদক, সন্ত্রাসসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার হতে হবে। জনসাধারণের কল্যাণে যাতে আইন প্রয়োগ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সামনে ঈদ আসছে, তাই ঈদকে সামনে রেখে বাজার দর ঠিক রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। ব্যবসায়ীরা যাতে মানুষকে অযথা হয়রানি না করতে পারে, সেদিকে খেয়াল রেখে সবাইকে যার যার অবস্থান থেকে জেলা প্রশাসনকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।
চাঁদপুরের প্রতিটি দপ্তরের সাথে সমন্বয় রেখেই কাজ করতে হবে। চাঁদপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সকলে সহযোগীতা করতে হবে। সবার মনোভাব সুন্দর এবং স্পষ্ট থাকলে আমাদের সকলের কাজ করতে সুবিধা হবে।
সামনে গনশুমারী হবে, তখন তা সবাইকে সহযোগীতা করতে হবে, ১০ বছর পর পর গনশুমারী হয়ে থাকে, এখন দেশে ডিজিটাল গনশুমারী হবে। গনশুমারীতে যাতে একটা লোক ও বাদ না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্যে রাখতে হবে। বাংলাদেশ এখন ডিজিটাল যুগে পরিনত হয়েছে। গনশুমারী সম্পূর্ন ডিজিটাল পদ্ধতিতেই হবে।
বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা হালনাগাদে যাতে কোন লোক বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেদিকে খেয়াল রেখে ভোটার তালিকা হালনাগাদ অত্যান্ত গুরুত্বপূর্ণ। যারা তথ্য সংগ্রহ করবে, সে দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ ছাড়া ও জনপ্রতিনিধিদের ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জেলা প্রশাসক হিসেবে এটাই নবাগত জেলা প্রশাসকের প্রথম সভা, তাই সার্বিক বিষয়েই তিনি সবার সহযোগীতার করেছেন। চাঁদপুরের উন্নয়নের স্বার্থে তিনি সর্বক্ষণ কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

অনলাইন ডেস্ক