প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ । ৩:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে ৩’শ ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১৫ নভেম্বর রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এস.আই মোঃ জামাল হোসেন উপজেলা রূপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া অভিযান পরিচালনা করে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন হোসেন(২৮)কে আটক করে। একই সময় এস.আই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ হাইমচর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানার মামলায় পলাতক আসামি মোঃ ইসমাইল কবিরাজ (৩৮)কে ৩শ পিস ইয়াবাসহ আটক করে।

আককৃত মাদক ব্যবসায়ী মোঃ মামুন হোসেন পাশর্^বর্ত্তি লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর এলাকার আজগর আলী বেপারী বাড়ির মোঃ নুরুল হকের ছেলে এবং ফরিদগঞ্জ থানার নিয়মিত মামলার আসামী মোঃ ইসমাইল কবিরাজ হাইমচর থানার চর পোড়ামুখী এলাকার নজু কবিরাজের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন