প্রকাশের সময়: রবিবার, ১২ জুন, ২০২২ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসার সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এডভোকেট হেলাল উদ্দীন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমানের পরিচালনায় মিলাদত্তোর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী শফিকুর রহমান, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, মো. জসিম হোসেন, আল আমিন, মাহমুদা আক্তার ও নাছরিন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মেজবাহ উদ্দীন জাহাঙ্গীর, মো. জাকির হোসেন, মো. মুক্তার হোসেন, মো. মাসুদ আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগউদ্দীন, সদস্য আতাউল করিম রতন ও সাকিব আল হোসেন।

আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন