মোঃ রাছেলঃ চাঁদুপরের কচুয়ায় ৪০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়ান্দো পুলিশ।
১৩ জুন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি ভাই ভাই ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশের্^র রাস্তার উপর থেকে মাদক কারবারের সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, দক্ষিণ পালগিরি মুন্সি বাড়ির ওমর ফারুক মুন্সির ছেলে পারভেজ মুন্সি (৩০) এবং হাসিমপুর মজুমদার বাড়ির মৃত আলী আকবরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম মনু (২৮)। এ ব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪২, তারিখ- ১৩/০৬/২০২২ইং। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

অনলাইন ডেস্ক