প্রকাশের সময়: সোমবার, ২০ জুন, ২০২২ । ৪:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বন্যাকবলিতদের পাশে আওয়ামীলীগ সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে; মতিয়া চৌধুরী

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, যেখানে আর্তমানবতা সেখানেই আওয়ামীলীগ। এটি জনগণের দল তাই জনগণের প্রয়োজনে সব সময় কাজ করছে। আর তাই সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিতদের পাশে এই দুঃসময়ে আওয়ামীলীগ নানান সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।
২০ জুন সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে শুকনা খাবার ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নৌকা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি তিনি অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বৃহত্তর সিলেট অঞ্চলের নাগরিক বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরীর হাতে তুলে দেন এবং আয়োজকদের এমন মহৎ কাজের উদ্যোগ নেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এ সময় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন