প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ১০:৩৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কচুয়ায় আনন্দ র‌্যালী ও সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় আনন্দ র‌্যালী ও বিটিভিতে সরাসরি সম্প্রসারিত অনুষ্ঠান মালা উপভোগের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রসারিত অনুষ্ঠান মালা উপভোগের আয়োজন করা হয়।

উপভোগ অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়। সম্প্রচারিত অনুষ্ঠান মালা শেষে উপস্থিত শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ও নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন