প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ৩:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদকসহ ১২ মামলার আসামী সাবেক ইউপি সদস্য আটক

অনলাইন ডেস্ক
এস এম ইকবাল : চাঁদপুর ফরিদগঞ্জে ১২ মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্যকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
২৫ জুন রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস আই মোঃ সেলিম মিয়া, এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান খোকন (৫৭)কে ৩’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান খোকন বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও মদনের গাঁও এলাকায় মৃত- ছফি উল্যা তপাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের খোকনের বিরুদ্ধে ইতিপূর্বের ১২টি মাদক মামলা রয়েছে এবং তারা স্ব-পরিবারে মাদক ব্যবসায় জড়িত রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১২ টি মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্যকে গাঁজাসহ আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন