প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ৩:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তিতে মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।

শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় ২৫ জুন শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, চিতোষী পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জি. আলম বেলাল, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক প্রমুখ।

কর্মশালায় মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে তৃনমূল পর্যায় থেকে সমাজের প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন ও সচেতনতা বিষয়ে মতামত প্রদান করেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন