প্রকাশের সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ । ২:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে ইউপি সদস্য নির্বাচনে স্বামী স্ত্রীর হ্যাট্রিক

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন ফারুক সরকার, জাহেদা বেগম।
দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফারুক সরকার ৯নং ওয়ার্ডের সদস্য হিসেবে এবারের নির্বাচনে ফুটবল প্রতিক নিয়ে জয়লাভ করেন, তার স্ত্রী জাহেদা বেগম ৭.৮.৯নং  ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে জয়লাভ করেন।
এর আগে তারা ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে উভয়ই জয়লাভ করেন। তারা সততা ও কর্ম দক্ষতার কারনে এবার ও নির্বাচনে জনগনের ভোটে জয় লাভ করেছেন। তাদের এ হ্যাটট্রিকের করনে এলাকায় ব্যাপক আলোচনা চলছে, উভয়ই প্রশংসিত হচ্ছে। তারা এলাকাবাসীর সার্বিক কল্যাণে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন