প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ১২:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কথার জন্মদিনে ভবঘুরে, পথচারী ও চালকদের মাঝে খাবার বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে জন্মদিন উপলক্ষে ভবঘুরে, পথচারী, শ্রমজবীবি ও বিভিন্ন চালকদের মাঝে খাবার বিতরণ করলেন হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের ৫ম শ্রেণীর শিক্ষার্থী কথা রানী ।

কথা রাণীর ১১ তম জন্মদিন উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়।

২৭ জুন সোমবার রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন বাসষ্ট্যান্ড, রেল স্টেশন ও বাজারে ভবঘুরে, পথচারী, শ্রমজবীবি ও বিভিন্ন চালকদের মাঝে ওই খাবার বিতরণ করা হয়।
এর পূর্বেও একই ভাবে জন্মদিনে এভাবে খাবার বিতরণ করে আসছে কথা রাণী।

তার পিতা শম্ভু সাহা ও মা সুচিত্রা সাহা মৈত্রী শিশু উদ্যানের উপাধ্যক্ষ।
খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভবঘুরে, পথচারী, শ্রমজবীবি ও চালকরা।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর জন্মদিনে কথা রাণী এই ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান।
তার জন্মদিনে সকলের আশির্বাদ কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন