প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ১২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।২৮জুন মঙ্গলবার উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাধারর মানুষ এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী মধ্যে প্রায় ২০০ শতাধিক জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

এই সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধানে রক্তের গ্রুপ নির্নয়ে কাজ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর জেলা শাখার সাবেক যু্ব-প্রধান খায়রুল আলম জনি এবং সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা সংগঠন প্রজ্জ্বলনের সদস্য সচিব শামীম হাচান।এইসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাঈমুল হাচান,নাঈম চৌধুরী,কামরুল মোল্লা,আল-আমিন,ইকবাল গাজী,হাচান আটিয়া প্রমুখ।

জানা যায় সংগঠনটি ফরিদগঞ্জ উপজেলায় গত ৩ বছর ধরে ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কাজে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ জানায়,আমরা সমাজ ও মানুষের সেবায় সর্বদা প্রস্তুত।আমরা সর্বসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।

আমরা গত ২১ জুন মঙ্গলবারেও আমাদের সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০০ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেছি।কিন্তু ওইদিন আমরা মানুষের চাহিদা পূরন করতে পারি নি।তাই এক সপ্তাহের মাথায় আমরা আজকে আবার আমাদের এলাকার সাধারন মানুষ আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যাম্পিংয়ের আয়োজন করেছি।আলহামদুলিল্লাহ আজকেও আমরা প্রায় ২০০ শতাধিক জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করতে পেরেছি।

তিনি আরো জানান,আজকের এই আয়োজন সহ সকল আয়োজনে যারা আমাদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং এইভাবে মানুষেে সহযোগিতা আর ভালোবাসা পেলে সকল ভালো কাজের এই ধারা অব্যহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন