নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষক সমাজ মৌন মানববন্ধন করেছে। শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদ ও ঘাতক ছাত্রের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে হাজীগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ মো: আজাহারুল কবির, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী, শিক্ষক আকবর হোসেন, প্রদীব কুমার দাস প্রমূখ।
হাজীগঞ্জ বড় মসজিদের সামনে আয়োজিত এই মৌন মানববন্ধনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক