প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ । ১২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌরসভার ১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ১’শ ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।

গত অর্থ বছর থেকে এবার প্রায় ৫০ কোটি টাকা বেশি বাজেট ধরা হয়েছে। মোট বাজেট আয় ধরা হয়েছে ১’শ ১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার ২৫০ টাকা। রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ১’শ ৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১’শ ৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। উদ্বৃত্ত বাজেট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি, ৬২ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ২৭ কোটি ৯ লাখ ১ হাজার ২ শত ৫০ টাকা, ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৮১ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা। মোট উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৫ লাখ ১৯ হাজার টাকা। উন্নয়ন বাজেট ব্যয় ৮৩ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৫৪ হাজার টাকা।

বাজেট অনুষ্ঠানে মেয়র প্রথমে জাতির জনক ও তাঁর পরিবারের গভীর প্রতি শ্রদ্ধা একাত্তরের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজেট অনুষ্ঠান শুরু করেন।

বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাসান, এই সময় সাংবাদিক ও সুধি সমাজের মধ্য বক্তব্য রাখেন প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম, আজাদ মজুমদার, রোকেয়া বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, হাবিবুর রহমান, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিপাত প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন