প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ । ১২:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে চাঁদপুরে শিক্ষক সমাজের মানববন্ধন

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : সাভারের ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের অনাকাঙ্ক্ষিত হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলার শিক্ষক সমাজ।

৩০ জুন বৃহস্পতিবার ১২ টায় শহরের অঙ্গীকার পাদদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক শিক্ষক উপস্থিত থেকে উক্ত মানববন্ধন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেন সর্বস্তরের শিক্ষকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনাথ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, গনি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, লেডি দেহলভী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া, নূড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তফাদার, ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেন, দাসাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোরশেদা ইয়াসমিন প্রমূখ।

সাভারের ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের অনাকাঙ্ক্ষিত হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলার শিক্ষক সমাজ।

এ ঘটনার জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপরাধগুলো মারাত্মক। এসব ঘটনা সমগ্র জাতিকে ভাবিয়ে তুলেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুক্তবুদ্ধির চর্চার জন্য শিক্ষকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের। শিক্ষকরা বলেন হত্যাকারীদের দ্রুত বিচার না হলে শিক্ষক সমন্বয় ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলবো।

জেলা শিক্ষক নেতৃবৃন্দের আহ্বানে একই সময়ে বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন