সজীব খান : চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেন। মোহাম্মদ হেলাল চৌধুরী চাঁদপুর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
তিনি প্রতিটি ভূমি অফিসে যাতে কোন মানুষ হয়রানি না হয়, সে বিষয়ে সব সময় মনিটরিং করে যাচ্ছেন, জনসাধারণের কল্যাণে সব সময় কাজ করার সবাইকে জানিয়ে দিয়েছেন, সরকারি নামজারির টাকা দিয়েই খারিজ করা যাবে, সে বিষয়ে সব সময় প্রচারনা করে যাচ্ছেন, দালালের মাধ্যমে ভূমি অফিসের সেবা না নেওয়ার জন্য অফিসেআগত সবাইকে বলেন জান, ভূমি অফিসের সেবা সকলের জন্য উন্মক্ত রয়েছে, সরাসরি অফিসে গেলে দ্রুত সেবা পাওয়ার সকল সুযোগ রয়েছে।
মোহাম্মদ হেলাল চৌধুরী চলতি বছর ভূমি সেবা সপ্তাহ ২০২২ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পুরস্কার এর আগে গ্রহণ করেছেন। মোহাম্মদ হেলাল চৌধুরী সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর সদর উপজেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন জানিয়েছেন মৈশাদী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মিশু দেব নাথ, অফিস সহায়ক মোঃ শরীফ সর্দার।

অনলাইন ডেস্ক