প্রকাশের সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২ । ৮:৪৭ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি পৌরসভার দ্বিতীয় মেয়াদে বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক
বিশেষ প্রতিবেদক : নতুন করারোপ ছাড়া চাঁদপুরের শাহরাস্তি ক-শ্রেণীর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের  ৬২ কোটি ৩৬ লাখ  ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার কনফারেন্স সেন্টারে অত্র পৌরসভার দ্বিতীয় মেয়াদে  নির্বাচিত  মেয়র আলহাজ আব্দুল লতিফ এ বাজেট ঘোষণা করেন।
তিনি বাজেট বক্তব্যে বলেন, এবারের বাজেটে পৌরবাসীর  উপর নতুন  করারোপ না করে নাগরিক সুবিধা বৃদ্ধির সর্বোচ্চ ব্যবস্থা রেখে এ বাজেট প্রণয়ন করা হয়। এছাড়া ভৌত অবকাঠামো,রাস্তাঘাট,  ড্রেনেজ ব্যবস্থা, প্রয়োনিষ্কাশন, ব্রিজ, জলাবদ্ধতা, বিশুদ্ধ সুপ্রিয় পানি, বিদ্যুৎ সঞ্চালন লাইন,  বিষয়ে গুরুত্ব আরোপ বাজেটে  করেন। এছাড়া স্মরণকালের নভেল করোনাভাইরাসের  বিভিন্ন ভেরিয়েন্ট  , চিকুনগুনিয়া, ডেঙ্গুর মত মহামারীর, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া সংক্রমণ দমনে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি অত্র পৌরসভায় উন্নয়নে যে মেগা প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করেন।
 এবারের ২০২২-২৩ অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে। যার মধ্যে সর্বমোট রাজস্ব আয় আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা, একই সঙ্গে ব্যয় ৬২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এতে উদ্বৃত্ত বাজেট ২১ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।
এবারের বাজেটে রাজস্ব আয় ৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার  টাকা এবং রাজস্ব ব্যয়ের খাত ৯ কোটি ০১ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে রাজস্ব খাতে উন্নয়ন আয় ৫২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা, এতে উন্নয়ন খাতে ব্যয় ৫২ কোটি ২২ লাখ  ৭০ হাজার টাকা। সর্বমোট রাজস্ব বাজেট ৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা। মোট উন্নয়ন বাজেট ৫৩ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে রাজস্ব হিসাব  আয় ৮ কোটি ৪৩ লাখ ৮০ হাজার, ব্যায় আয় ৮ কোটি  ৩১ লাখ ৫০ হাজার এতে উদ্বৃত্ত ১২ লাখ ৩০ হাজার টাকা ধরা হয়েছে ।এছাড়া পানির রাজস্ব হিসাবে আয় ৭৩ লাখ,  ব্যয় ৭০ লাখ উদ্বৃত্ত ৩ লাখ  টাকা।
মূলধন হিসেবে ৯৬ লাখ ৫০ হাজার এটির ব্যয় ৯০ লাখ ৪০ হাজার উদ্বৃত্ত ৬ লাখ ১০ হাজার টাকা ধরা হয়। বাজেট অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি পৌরসভার  সচিব রোটাঃ তোফায়েল আহামদ শেখ, সহকারী প্রকৌশলী নেয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী  মো. হাসানুজ্জামান, সার্ভেয়ার সাইদুর রহমান,পৌরসভার প্রধান সহকারী মো: নজরুল ইসলাম, হিসাব শাখা প্রধান বাবু মানিক লাল ঘোষ প্রমুখ। অত্র পৌরসভার প্যানেল মেয়র সহ ১২ টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ অত্র কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মকবুল আহমেদ, আব্দুল কুদ্দুস রানা,মোঃ মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা,শাহাব উদ্দিন আলম,  তুষার চৌধুরী রাসেল, মোঃ দেলোয়ার হোসেন,শাহনেওয়াজ, বাবু পহল্লাদ দে, আবুল কাশেম, জয়নাল আবেদীন মোল্লা, মোহাম্মদ আজাদ হোসেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া আক্তার, রাবেয়া বসরী বকুল, জাহানারা আক্তার পুতুল, শাহানা সুলতানা পান্না।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার বিশিষ্ট নাগরিক, অত কার্যালয়ের বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন