প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ । ২:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণের সেবার মাধ্যমেই আমি বেঁচে থাকতে চাই :  আলী আকবর

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের জনগনের সেবক হতে চান আলী আকবর । তিনি মেম্বার প্রার্থী হিসেবে টিউবওয়েল প্রতীক নিয়ে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলী আকবর সম্পর্কে এলাকার একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে, তিনি বিগত দিন থেকে মানুষের খোঁজ খবর নিয়ে আসছেন। অসহায় গরীব মানুষের পাশে দাড়ান এবং জনসেবা করতে ভালবাসেন। কারো কোন সমস্যা হলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েন। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। যার কারণে ৭নং ওয়ার্ডবাসী তাকে মেম্বার হিসেবে পেতে চায় ।

মেম্বার প্রার্থী আলী আকবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশ ও জাতীর উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউপি সদস্যদের বিকল্প নেই। একজন ইউপি সদস্যই পারে সরকারের সকল উন্নয়ন সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাদের সকল সমস্যায় এগিয়ে এসেছি। বিজয়ী হয়েও তাদের পাশে থাকতে চাই । এই জন্য ওয়ার্ডবাসীর দোয়া চাই।

তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি ৭নং ওয়ার্ড আগামী ২৮ তারিখ নির্বাচনে বিজয়ী হতে পারলে বিগত দিনের নেয় সাধারণ মানুষের সুখে দুঃখে ওয়ার্ডবাসীর সাথে আছি থাকবো । এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি নির্বাচিত হই তাহলে ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ জনগনকে পাশে নিয়ে করবো। ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন