সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ এমন একটি সময় প্রতিষ্ঠিত হয়েছে যখন আমাদের নারীরা রাস্তায় চরমভাবে নির্যাতীত দেশে দুঃশ্বাষন হয়েছিল। নির্যাতিত নারীদের সংগঠিত করে দুঃশ্বাষন বিরোধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে যুব মহিলা লীগ গঠন করা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন যুব মহিলা লীগের সকল নেতৃদের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের নারীরা যেভাবে চাকরি ক্ষেত্রে, ব্যাবসা-বানিজ্যে, সামাজিক কর্মকান্ডে, আন্দোলন সংগ্রামে এবং রাজনীতিতে এগিয়ে যাচ্ছে সেজন্য আমরা সত্যি অনুপ্রাণিত। একজন পুরুষ শিক্ষিত হলে সে নিজেই শুধু শিক্ষিত হবে আর একজন নারী কে শিক্ষিত করলে পুরো পরিবার শিক্ষিত হয়।
বুধবার ৬ জুলাই বিকাল ৫ টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালেয় জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারহানা জাফর রুমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক এডঃ রঞ্জিত রায় চৌধুরী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা মহিলা লীগ ও জেলা পরিষদের সন্মানিত সদস্য আয়েশা রহমান লিলি, জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি শিল্পী, জেলা যুব মহিলা লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিল্পি মজুমদার, মতলব দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি শিউলি আক্তার, কচুয়া যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, মতলব উত্তর যুব মহিলা লীগের সভাপতি রেনু বেগম, শাহরাস্তি যুব মহিলা লীগের সভাপতি বকুল ও ফরিদগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু প্রমুখ।

এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। এবং সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনলাইন ডেস্ক