প্রকাশের সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২ । ৫:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

এমপিও ভুক্ত হলো চাঁদপুর জেলার ২০ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দীর্ঘ তিন বছর পর নতুন করে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে চাঁদপুর জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ২টি, মাধ্যমিক বিদ্যালয় ১৫টি ও উচ্চমাধ্যমিক ৩টি।
বুধবার (৬ জুলাই) এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিকালে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার বিশ এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ম মাধ্যমিকের তালিকায় হাজীগঞ্জ উপজেলার আল বান্না জুনিয়র গার্লস স্কুল ও শাহরাস্তি উপজেলার মৌলভী আকরাম আলী মজুমদার জুনিয়র হাই স্কুল। মাধ্যমিকের তালিকায় কচুয়া উপজেলার পানশাহী পিওনির উচ্চ বিদ্যালয়, পাথৈর উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ উপজেলার ডিংগাভাঙ্গা উচ্চ বিদ্যালয়, মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়, সিদ্দিকিয়া বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, হাইমচর উপজেলার মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ উপজেলার আদর্শ একাডেমি ফরিদগঞ্জ, পূর্ব বড়লি শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়, কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ সেলিম উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি উপজেলার শাহরাস্তি মডেল স্কুল, হোসাইনপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মনিরা আজিম একাডেমি। উচ্চমাধ্যমিকের তালিকায় কচুয়া উপজেলার নিন্দপুর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, চাঁদপুর সদর উপজেলার কামরাঙা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও শাহরাস্তি উপজেলার খিলা বাজার স্কুল এন্ড কলেজ।
সারা বাংলাদেশে এমপিও ভুক্ত নতুন দুই হাজার ৭১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬৬৬ টি নিন্ম মাধ্যমিক, এক ১২২ টি মাধ্যমিক, ১৩৬ টি উচ্চমাধ্যমিক, ১০৯ টি উচ্চমাধ্যমিক কলেজ ও ১৮ টি ডিগ্রি কলেজ। এদিকে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজকে এমপিও ভুক্ত করায় এ ইউনিয়নের কৃতি সন্তান চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি ও অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জাওয়াদুর রহিম টিপু পাটওয়ারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি খুশি এ এলাকার বাসিন্দারাও।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন