প্রকাশের সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২ । ৪:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা আবদুর রহিম রুবেল

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য ও সংসদ সদস্যের ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন প্রতিনিধি আবদুর রহিম রুবেল।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের জন্য নিয়ে আসে শান্তি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা। কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা ত্যাগস্বীকার করেন, যাঁদের সামর্থ্য নেই, তাঁদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন। তাই কেবল আনুষ্ঠানিকতা নয়, ত্যাগের মহিমাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ সকল শ্রেণীর মানুষের মাঝে গড়ে তুলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন