প্রকাশের সময়: সোমবার, ১১ জুলাই, ২০২২ । ৫:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন কচুয়ায় দলীয় নেতাকর্র্মীদের ও সাধারণ জনগনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। ১১ জুলাই সোমবার বিকালে গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ওই ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর, নাউপুড়া, শাকুরা, কৌইটুবা, চান্দিয়াপাড়া, উচিতগামা, আমুজান ও রহিমানগর এলাকার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

কুশল বিনিময় শেষে রহিমানগর এলাকায় পথসভায় বক্তব্য কালে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চাঁদপুরের কচুয়া-১ সাংসদ আসন থেকে যৌথ ভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয় আমাকে। আমি মনে করি দ্বাদশ সংসদ নির্বাচনে জনমতের ভিত্তিতে আমাকে এই আসনে বাংলাদেশ আওয়ামী সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন বলে আমি বিশ্বাস করি। উপজেলা ১২টি ইউনিয়নে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। জনগনই আমার শক্তি।

এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহরিয়া শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাজাহান, যুবলীগ নেতা মনির, সাবেক উপজেলা ছাত্রনেতা মনির প্রধান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন