প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ । ৩:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরাজিকান্দি ইউনিয়নের নতুন বাজারে (ইসলামিয়া মার্কেট) ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।
ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাদেশাম শাহা চান্দু বাবু, নৌকা মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা যুবলীগের সদস্য গাজী শাখোয়াত হোসেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি নাসির উদ্দিন শাহ, নতুনবাজার সমিতির সভাপতি নজির মাষ্টার, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখিঁ, ফরাজিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. কবির হোসেন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন