মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ২ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ নিয়ে দুই যুবককে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪-জুলাই) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকা হতে অভিযুক্তদের আটক করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী, জনী দে ও সঙ্গীয় ফোর্স ওইদিন সকালে বানিয়াচৌ এলাকায় একটি পুলিশী তল্লাশি চৌকি বসায়।
ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী রিলাক্স ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালায় । ওই সময় এতে ২ কেজি গাঁজা ও ৬ বোতল মদসহ চাঁদপুর সদর উপজেলার সকদি গ্রামের মৃতঃ কামাল সর্দারের পুত্র মোঃ রায়হান সর্দার (২২) এবং একই উপজেলার দক্ষিণ আলগী গ্রামের মফিজের পুত্রমোঃ নাহিদকে (২১) আটক করে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১টি মামলার অজু করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।
এছাড়া মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

অনলাইন ডেস্ক