প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ । ৩:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের দু’বারের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ গ্রেফতার

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : মারামারি মামলায় মেডিকেল রিপোর্ট পাওয়া সাপেক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে স্বপন মাহমুদ বিআরটিসি বাস যোগে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেন যাত্রাবাড়ী থানা পুলিশ। আটকের বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুছ বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামে জামাল খানের ক্রয়সূত্রে মালিকীয় (দোকানসহ) সম্পত্তি মাপার জন্য সার্ভেয়ার গিয়ে সীমানা নির্ধারণ করার চেষ্টা করে। এসময় চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে কয়েকজন ঘটনাস্হলে গিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে জামাল কাজীর নিকটস্বজনদেরকে মারাত্মক আহত করার ঘটনায় জামাল খানের ভাই মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৯ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৬৩, তারিখ- ১৯/৬/২০২২ইং।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন