প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুলিশ কনেস্টবল পদে চাকরী পেলেন হাজীগঞ্জের ৮ জন,  ফুল ও মিষ্টি মুখ করিয়ে ওসি’র বরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগের দ্বিতীয় ধাপে পুলিশের কনেস্টবল পদে চাকরী পেলেন হাজীগঞ্জ উপজেলার ৮জন।

বুধবার সকালে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইব্রাহীম খলিল তাদের হাতে ফুল ও মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানান।

কনেস্টবল পদে নিয়োগ পেলেন হাজীগঞ্জ উপজেলার কাশিমপুরের মেহেদী হাছান ও সজিব হোসেন, পূর্ব রাজারগাঁর গ্রামের শিহাব উদ্দিন সাকিব, সুহিলপুরের মোকাররাম হোসেন শাহাদাত, নাসিরকোর্ট এলাকার গোলাম রাব্বী, এনায়েতপুরের ফাহিম হোসেন, রামপুর নওহাটা গ্রামের জয় সাহা ও ধেররা এলাকার শাহনাজ আকতার নীলা।

পুলিশে চাকরী পেতে শুধু মাত্র আবেদন খরচা ও যাতায়াত ব্যয় খরচ হয়েছে বলে তুলে ধরেন তারা।

চাকরী নয়, সেবা–শ্লোগানের কথা তুলে ধরে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ তাদেরকে পরামর্শ মুলক উপদেশ ও দিক-নির্দেশনা প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন