প্রকাশের সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২ । ১২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৩ জুলাই শনিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে এসআই মোঃ সেলিম মিয়া ও আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া এলাকার কাটাখালী ব্রীজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শামীম হোসেন দিপু (৪০)কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী দিপু ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া এলাকার পশ্চিম ছিটু বেপারী বাড়ির মৃত নজির আহম্মেদের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন