প্রকাশের সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউপি নির্বাচনে শেখ সেলিমের নির্বাচনী শোডাউন ও পথসভা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার শেখ ফজলুল করিম সেলিম নির্বাচনী শোডাউন ও পথসভা করেছেন।

রবিবার (২৪ জুলাই) বিকেল ৪ টায় ৮নং ওয়ার্ডের নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে বিশাল শোডাউন ওয়ার্ডের নারায়ণপুর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

নারায়ণপুর ওয়ার্ড থেকে শত শত কর্মী-সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে মেম্বার প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের সমর্থনে মিছিল সহকারে পথসভায় যোগ দেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য আল-আমিন ফরাজী।

এসময় আরও বক্তব্য রাখেন, প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক হাজী মতিউর রহমান মতিনসহ কর্মী-সমর্থকরা।

শোডাউনে উপস্থিত ছিলেন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার,খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ইব্রাহীম ঢালী, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজীসহ শত শত কর্মী-সমর্থকরা।

এসময় বক্তারা বলেন, শেখ ফজলুল করিম সেলিম এই ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সফল মেম্বার। তিনি গত দশ বছরে এ ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে গড়ে তোলেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় শেখ ফজলুল করিম সেলিমকে মোরগ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন