প্রকাশের সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২ । ১১:৪৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল হকের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম নুরুল হক ইন্তেকাল করেছেন, সোমবার ভোর সোয়া ৪টায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিাহি………..রাজিউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, নাতনীসহ অসংখ্যাগুন গ্রাহী রেখে গেছেন।

এম এম নুরুল হক ১৯৩৫ সালের ২৯ নভেম্বর হাপানীয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯ ৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি লাভ করে সে বছরই তিনি কর্র্মজীবন শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৬১ সালে তাৎকালিন পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান একে খান এন্ড কোম্পানীতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সেখান থেকে কিছু দিন পরে সে বছরই সেপ্টম্বর মাসে ইন্ডাস্ট্রিয়াল ডেভোলাপমেন্ট ব্যাংক অফ পাকিস্তনের সিনিয়র অফিসার হিসেবে করাচিতে যোগদান করেন।

সেখানে স্বীয় কর্মদক্ষতায় ব্যাংকের সবোচ্চ পদে পদোন্নোতি পান। পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হলে সরকার কর্তৃক নিযুক্ত হয়ে বাংলাদেশ শিল্প ব্যাংকের মহা-ব্যবস্থাপক, সোনালী ব্যাংক, শিল্প ঋন সংস্থা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট ফরপোরেশন অব বাংলাদেশের চারটি সরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর বেসরকারি আল আরাফা ইসলামী ব্যাংক, সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ও আল বারাকা ব্যাংক ও ইসলামী ব্যাংকের বোর্ডের ডাইরেক্টর ছিলেন।

তিনি তার নিজ গ্রামে আল আরাফা জামে মসজিদ, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, মঞ্জরা ইসলামীয়া মাদ্রসা স্থাপন করেন। এম এম নুরুল হক একজন একজন মিষ্টভাষী, সমাজ সেবক ও ন্যায় পরায়ন ব্যাক্তিত্বের অধিকারি ছিলেন।

এম এম নুরুল হকের জানাযার নামাজে তার প্রতিষ্ঠিত এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার অনুষ্ঠিত হয়।

জানাযায় ব্যবসায়ী, রাজনীতিকদি, সমাজ সেবক, শিক্ষকসহ আশপাশের ধর্মপ্রান মুসলমানজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এম এম নুরুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রথম সহকারী প্রধান শিক্ষক, জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন মাষ্টার। তারা মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন