প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ । ৫:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির মানুষ শান্তি প্রিয়, জেলাজুড়ে সুনাম রয়েছে; জেলা প্রশাসক কামরুল হাসান

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান শাহরাস্তি উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

২৫ জুলাই সোমবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান বলেন, চাঁদপুর জেলায় দুজন সেক্টর কমান্ডার জন্মগ্রহন করেছেন, তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, জীবন্তকিংবদন্তী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী , মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এ অঞ্চলে জন্মগ্রহন করেছেন যাহা শাহরাস্তি তথা চাঁদপুর জেলাবাসীর জন্য গর্বের বিষয়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শাসন নয়, আপনাদের সেবা করার জন্য এ জেলায় এসেছি। আপনারা যেন সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারেন সেজন্য সবার সহযোগিতা নিয়ে মানুষের কল্যানে কাজ করে যাব। আপনাদের বক্তব্য শুনে ভালো লাগলো, শাহরাস্তিতে বড় কোন সমস্যা নেই। শাহরাস্তির মানুষ শান্তিপ্রিয়, জেলা জুড়ে তাদের সুনাম রয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে যে ১০ টি বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন তার বাস্তবায়নে আমরা বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উচু করে দাড়াতে পারবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে জ্বালানী সংকট চলছে, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিং এর মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আমার অফিসে এসি ও অর্ধেক লাইট বন্ধ করে দিয়েছি। আপনারা ও বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যায়ী হউন, জনগনকে বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যয়ী হতে উদ্বুদ্ধ করুন।  সামনে বিদ্যুৎ সংকট বাড়তে পারে এখন থেকে আমাদেরকে মানসিকভাবে তার প্রস্ততি নিতে হবে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদ আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উওর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজ্ঞিত চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার প্রমুখ।

সভায় নবাগত জেলা প্রশাসক শাহরাস্তি উপজেলায় প্রথম আগমন উপলক্ষে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়া ও জেলা প্রশাসক কামরুল হাসান শাহরাস্তি পৌর ভূমি অফিস ও মেহার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন