প্রকাশের সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া কড়ইয়া ইউপি উপ-নির্বাচনে সেলিম প্রধান বিজয়ী

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনেমো. সেলিম প্রধান (টিউবওয়েল প্রতীক) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বুধবার বিকালেইভিএমের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সাধারন সদস্য পদে মো.সেলিম প্রধান (টেউবওয়েল) ৪শ২৫ ভোট পেয়েবিজয়ী লাভ করেন।
অন্যদিকেসেলিম প্রধানের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীসিরাজুল ইসলাম (ফুটবল) পেয়েছেন ৩শ৭০ ভোট। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো.ইব্রাহিম (মোরগ) পেয়েছেন ২শ২৫ ভোট, মো. জয়নাল (তালা) পেয়েছেন ২শ৩ ভোট এবং মো. জসিম উদ্দিন(আপেল) পেয়েছেন ১৫ ভোট পেয়েছেন।

উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯শ ৫১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১হাজার ৩৫জন ও নারী ভোটার সংখ্যা ৯শ১৬ জন।
উপজেলা নির্বাচন ওরির্টানিং কর্মকর্তাকাজী আবু বক্কর সিদ্দিক জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করেছে। এ উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হয়।

উল্লেখ্য, গত ১০ মে ওই ওয়ার্ডের সাবেক সদস্য মানিক মিয়া মৃত্যুবরন করলে আসনটি শূন্য ঘোষনা করা হয়।

এদিকে বিজয়ী প্রার্থী সেলিম প্রধান জানান, ইতিপূর্বেও আমি এ ওয়ার্ডের সদস্য ছিলাম। তখন আমি এই এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছি। যার ফলশ্রুতিতে আমাকে এ ওয়ার্ডের লোকজন বিপুল ভোটে বিজয়ী করে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।এ বিজয় বাসাবাড়িয়া, দড়িহায়াতপুর, বড়হয়াতপুর, রাজাপুর বাসীর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন