প্রকাশের সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২ । ১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১শ ৫ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক ৩

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ১শ ৫ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

২৭ জুলাই বুধবার পৌরসভা এলাকার কাছিয়্ড়াা গ্রাম থেকে আবদুর রহমান (৩১) ও মো: হাবিব (২৭) কে ১০৫ পিচ ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে।

একই দিনে জিআর মামলার পলাতক আসামী হিসেবে উপজেলার পূর্ব আলোনিয়া এলাকা থেকে মো: নূরনবী কালু (৩৩) কে ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো: শহীদ হোসেনের নির্দেশে এস আই নূরুল ইসলামসহ সংগীয় ফোর্স দুটি পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তাদেরকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন জানায়, ১শ ৫ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছ্।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন