প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ । ২:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন বালিয়ার ৭নং ওয়ার্ড ইউপি সদস্য দীপু মিয়াজী

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী মোঃ দিপু মিয়াজী শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে বিজয়ী দীপু মিয়াজীকে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  মোহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটওয়ারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বালিয়ার এ উপ-নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এরমধ্যে মাসুদ মিজিকে হারিয়ে দিপু মিয়াজী বিজয়ী হন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে তাঁর বাবা মোঃ মুরাদ মিজি তালা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হন। ঐ দিন রাত হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন