প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ২:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অমিত হাবিব বাংলাদেশে সংবাদযোদ্ধাদের প্রেরণা ছিলেন; অনলাইন প্রেস ইউনিটি

অনলাইন ডেস্ক

দেশ রূপান্তর সম্পাদক, বরেণ্য সাংবাদিক অমিত হাবিব সংবাদযোদ্ধাদের প্রেরণা ছিলেন। তার কর্মময় জীবনকে স্মরণিয় করে রাখার লক্ষ্যে ‘অমিত হাবিব গ্যালারী’ নামক একটি কর্ণার জাতীয় প্রেসক্লাবে স্থাপনের দাবি জানাচ্ছি।

২৯ জুলাই সন্ধ্যা ৬ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনলাইন প্রেস ইউনিটির শোক সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য সাজ্জাদ খোকন, সাদী আহমেদ, সাদিয়া আফরিন প্রমুখ।

এর আগে নেতৃবৃন্দ বরেণ্য সংবাদযোদ্ধা অমিত হাবিবের জানাযায় অংশ নেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন