প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ৩:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামীলীগ নেতার মৃত্যু, জানাজা ও দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : প্রবীণ রাজনীতিবিদ, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি, দলিল লেখক, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজের পিতা আঃ সাত্তার পাটোয়ারী ২৯ জুলাই শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

একই দিন বাদ মাগরীব নিজ বাড়ির হাসান মদুদ জামে মসজিদে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের চরমুঘুয়া এলাকার মৃত বজলুর রহমান পাটওয়ারী ছেলে আব্দুস সাত্তার পাটওয়ারী।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, এ্যাড. আব্বাস উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন এবং উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান জনসাধারন উপস্থিত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ পড়ান, হাসান মদুদ জামে মসজিদের খতিব হাফেজ ইসমাইল হোসেন।
এদিকে আঃ সাত্তার পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান , সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়াম্যান অ্যাড, জাহিদুল ইসলাম রোমান ,ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শরীফ খান, জেলা কৃষকলীগ, উপজেলা কৃককলীগ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন