প্রকাশের সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২ । ৩:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে আটক ১

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পূর্ব কাছিয়াড়া গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে রিয়াজ(২৬)কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
৩১ জুলাই রোববার বিকেলে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর শিক্ষার্থী। অন্যান্য দিনের ন্যায় আজও সে বিকেলে প্রাইভেট পড়তে যায়। সে বাড়ী ফিরতে দেরি হওয়ায় আমরা খোজাঁখুজি শুরু করি। একপর্যায়ে তার পিতা তাকে কান্না করা অবস্থায় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ গেইট দিয়ে বের হতে দেখে এবং কান্নার কারন জানতে চাইলে সে জানায় রিয়াজ তাকে এখানে ডেকে নিয়ে পড়নের পোশাক খুলে ফেলে।
এরপর ধর্ষনের আলামত পরিলক্ষিত হলে আমরা থানায় খবর দেই। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ধর্ষণ মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন